২৩ জুন বক্স অফিসে মুখোমুখি টলিউডের দুই সুপারস্টার৷ তাঁর ডেবিউ ভেঞ্চার ‘চ্যাম্প’ নিয়ে হাজির দেব, ‘বস ২’ নিয়ে জিৎ৷ ‘চ্যাম্প’ মুভি তাঁর কাছে স্বপ্নের মতো, জানিয়েছিলেন দেব ৷ একই সঙ্গে ছবির প্রযোজকও তিনি৷ নিজের প্রথম প্রযোজিত ছবিতে কাস্ট করেছেন গার্ল ফ্রেন্ড রুক্মিনীকে৷
অন্যদিকে ‘বস ২’ হল ২০১৩-এ জিৎ-য়ের মেগাহিট ছবি ‘বস’এর সেকেন্ড পার্ট৷ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে জিৎ, শুভশ্রীর সঙ্গে রয়েছেন ওপার বাংলার হট অভিনেত্রী নুসরত ফারিয়া৷
বক্স অফিস কী বলছে দুই ছবি নিয়ে?
আয় ও দর্শকদের প্রতিক্রিয়ায় কিন্তু ‘চ্যাম্প’কে অনেকটাই চাপে ফেলে দিয়েছে ‘বস ২’৷ দেবকে পিছনে ফেলে দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে জিৎ। অনেক দর্শকই জানিয়েছেন দেবের প্রথম প্রযোজিত ছবিতে যা আশা করেছিলেন তা পাননি৷ বরং ‘বস ২’ ফুলটু বিনোদন৷
অনেকে আবার বলছেন একটি হিন্দি একটি ছবির হুবহু রিমেক চ্যাম্প৷ কোনও স্পেশাল স্ক্রিনিং নয়, নিজের কাছের কয়েক জনকে নিয়েই ছবির ক্লোজ ডোর স্ক্রিনিং করেছিলেন অভিনেতা, প্রযোজক দেব। ২৭ জুন রয়েছে আরও একটি স্পেশাল স্ক্রিনিং৷ বক্স অফিস রেটিং ‘চ্যাম্প’ পেয়েছে ৫,‘বস ২’ ৭৷ সুতরাং একথা বলাই যায় টলিউডের বাজারে এখন বসগিরি করছেন জিৎ৷
তথ্যসূত্রঃ কলকাতা ২৪x৭
Post a Comment